Sunday, May 3, 2026

মোদির রাজ্যে বাসস্থান, খাবার না পেয়ে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ, আগুন

Date:

Share post:

লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া অসংখ্য শ্রমিক এবার বিদ্রোহের পথে৷ তাঁদের রোজগার বন্ধ। থাকার জায়গা নেই, খাবার নেই। সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। কেউ খবরও নিচ্ছে না৷

ফলে ধৈর্য্যের বাঁধ ভাঙলো শ্রমিকদের। লকডাউনের প্রতিটি দিন এইভাবে ব্রাত্যজন হয়ে আর থাকতে নারাজ তারা৷ এই অসহ্য জীবন থেকে মুক্তি চাইছেন পরিযায়ী শ্রমিকেরা। যথেষ্ট আবেদন-নিবেদনেও কোনও কাজ হচ্ছে না৷

এবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেল নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের সুরাতে।
লকডাউনের সময়সীমা বাড়তে পারে, এমন খবর পেয়ে পথে নেমে বিক্ষোভ শুরু করেন আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা। তাঁদের দাবি ছিল, যথেষ্ট খাবার, বকেয়া বেতন তাঁদের হাতে পৌঁছে দিতে হবে। পাশাপাশি তাঁদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে হবে যাতে তাঁরা বাড়ি ফিরতে পারেন।
এঁদের বেশিরভাগই গুজরাতের বিভিন্ন কাপড়ের কলে কাজ করেন বলে জানা গিয়েছেন। গুজরাতের অন্য অংশ থেকেও এই ধরণের শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গিয়েছে। সুরাতের ডিসিপি রাকেশ বারোট জানিয়েছেন, ‘‌৬০-৭০ জন শ্রমিক রাস্তা অবরোধ করেন। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টিও করেছেন। একাধিক গাড়িতে আগুনও লাগিয়েছেন৷ পুলিশ এঁদের সকলকেই আটক করেছে। এঁরা সকলেই বাড়ি ফিরে যাওয়ার উপযুক্ত ব্যবস্থা দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একাধিক ভিডিও প্রকাশ্যে এসেছে৷ ছবিতে শ্রমিকদের বিক্ষোভ দেখাতে দেখা গিয়েছে৷

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...