Thursday, June 25, 2026

কাল শুরু ‘বেনজির কল্পতরু’, ৩০ হাজারের বেশি নামের রেজিস্ট্রেশন!

Date:

Share post:

বেনজির কল্পতরু। শুরুর ২৪ঘন্টা আগেই কল্পতরুর আওতায় আসার জন্য ডায়মন্ডহারবারের ৩০হাজারের বেশি মানুষ তাঁদের নাম নথিভুক্ত করে ফেলেছেন। এক কথায় রেকর্ড। অনুমান নথিভুক্তকরণের ( এই নম্বরে ফোন করুন — (০৩৩ ৪০৮৭৬২৬২) সংখ্যাটা ৪০ হাজার পেরিয়ে যাবে কাল, রবিবারের আগেই। মূল লক্ষ্য করোনামুক্ত ডায়মন্ডহারবার এবং এই লকডাউনে দরিদ্র ও অসহায় পরিবারগুলির হাতে খাবার তুলে দেওয়া। ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেনজির উদ্যোগ, যা নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশংসার বন্যা।

গত মঙ্গলবার অভিষেক ঘোষণা করেন, তাঁর লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবারে লকডাউনে বিপদে পড়া দরিদ্র মানুষের হাতে খাবার পৌঁছে দেবেন। তার জন্য তৈরি হয়েছে কমিউনিটি কিচেন। প্রত্যেকটি বিধানসভায় থাকছে কমিউনিটি কিচেন। ৭টি বিধানসভায় মোট ২১টি কিচেন। রোজ খাবার পৌঁছে যাবে অন্তত ৪০হাজার মানুষের কাছে। কমিউনিটি কিচেনের জন্য সব ধরণের সাবধানতা, শুদ্ধতার ব্যবস্থা নেওয়া হয়েছে। নাম রেজিস্ট্রেশনে বৃহস্পতিবার থেকেই অভূতপূর্ব সাড়া। কোথাও দরিদ্র মানুষগুলি নিজে ফোন করেছেন। আবার অনেকের মোবাইল না থাকায় এলাকার মানুষ সেই দরিদ্র পরিবারের সন্ধান দিয়েছেন। নাম নথিভুক্ত হয়েছে। যারা এই কমিউনিটি কিচেনের সঙ্গে জড়িয়ে, তাঁদের সব রকমের জীবাণুমক্তকরণের ব্যবস্থা করা হয়েছে। সুচারুভাবে এই বিরাট কর্মযজ্ঞকে সফল করতে ‘টিম অভিষেক’ তৈরি।

দেখুন ভিডিও…

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...