Wednesday, May 6, 2026

সলমনের কাজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

Date:

Share post:

বলিউডের ২৫ হাজার দৈনিক রোজগেরে কর্মীর পাশে দাঁড়াবেন বলে আগেই শোনা গিয়েছিল। সেই মতো প্রতি কর্মীর পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন সলমন খান। পাশাপাশি প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে ৩ হাজার টাকা দিতে শুরু করেছেন তিনি। তাঁর এই কাজে প্রশংসা করেছেন তাঁর ভক্ত থেকে নেটিজেনরা।

বরাবরই প্রচারের আড়ালে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন সলমন খান। তিনি যে ২৫ হাজার কর্মীর দায়িত্ব নিয়েছেন তা জানিয়েছিলেন ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ-এর সভাপতি বি এন তিওয়ারি। করোনা পরিস্থিতিতে যাতে দৈনিক রোজগেরেদের সমস্যা না হয়, সে কথা মাথায় রেখে এগিয়ে এসেছিলেন তিনি। রাজনৈতিক ব্যক্তিত্ব বাবা সিদ্দিকি টুইটার হ্যান্ডেলে তুলে ধরেছেন কীভাবে সলমন খাবার পৌঁছে দিচ্ছেন। মানুষের পাশে থাকার জন্য সলমনকে ধন্যবাদ জানিয়েছেন বাবা সিদ্দিকি।

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...