Sunday, May 17, 2026

মৃত্যুমিছিলে ইতালিকেও ছাড়িয়ে গেল আমেরিকা

Date:

Share post:

বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন করোনাভাইরাসের নতুন এপিসেন্টার আমেরিকা। আগামী দু’ সপ্তাহে আরও দুর্ভোগে পড়তে হতে পারে মার্কিন নাগরিকদের। পূর্বাভাসের আশঙ্কা সত্যি প্রমাণ করে আমেরিকায় করোনার মৃত্যুমিছিল ছাপিয়ে গেল ইতালিকেও। আক্রান্তের সংখ্যার নিরিখেও বিশ্বে প্রথম স্থানে ডোনাল্ড ট্রাম্পের দেশ। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২০ হাজার ২০০ মানুষের। আক্রান্ত প্রায় ৫ লক্ষ ১৫ হাজার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্কে চলছে গণকবর দেওয়ার কাজ। মর্মান্তিক পরিস্থিতি। তার মধ্যেও ট্রাম্পের ঘোষণা, গোটা দেশে একসঙ্গে লকডাউন হবে না। স্বাস্থ্যসংকটের চেয়েও ট্রাম্পকে বেশি চিন্তায় ফেলেছে মার্কিন অর্থনীতি। ইতিমধ্যেই ১০ লক্ষ মানুষ কাজ হারানোর আশঙ্কায় বেকারভাতার জন্য আবেদন করে দরখাস্ত জমা দিয়েছেন।

এদিকে, সামান্য হলেও ইউরোপে করোনা সংক্রমণ কমছে বলে খবর। এপর্যন্ত করোনার বলি ইতালিতে ১৯ হাজার ৪৭০, স্পেনে ১৬ হাজার ৩৫৩, ফ্রান্সে ১৩ হাজার ৮৩২ ব্রিটেনে ৯৯০০, বেলজিয়ামে ৩৩৫০, জার্মানিতে ২৭৩৬।

Related articles

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...