Tuesday, April 28, 2026

করোনা সংক্রমণ: আক্রান্ত তিন সাংবাদিক

Date:

Share post:

কোভিড ১৯ সংক্রমণ এবার তিন সাংবাদিকের। মুম্বইতে একই সংবাদ মাধ্যমে কাজ করা তিন সাংবাদিকের শরীরে মিলেছে করোনাভাইরাস। বিএমসি সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। পাশাপাশি, ওই সংস্থার ৩৭জন সাংবাদিককে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে, বিএমসি সূত্রে খবর, ওই তিন সাংবাদিক কীভাবে সংক্রমিত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। কারণ, তিনজনেই ডেস্কের কর্মী, রিপোর্টার নন। তাঁদের সংক্রমিত এলাকায় যাওয়ার রেকর্ড নেই।

৪০ জন সাংবাদিক বান্দ্রার একটি হোটেলে একসঙ্গে থাকতেন। সেখান থেকেই দক্ষিণ মুম্বইয়ের অফিসে কাজ করতে যেতেন। তাঁদের মধ্যে তিন জনের কোভিড-19 রিপোর্ট পজিটিভ আসে। বাকি ৩৭ জনের রিপোর্ট নেগেটিভ। তবে তাঁদেরও বান্দ্রার ওই হোটেলেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...