Saturday, May 16, 2026

করোনা: হাসপাতাল থেকে ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Date:

Share post:

কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকার পরে রবিবার ছুটি পেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তিনদিন তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিটেও থাকতে হয়েছিল। ব্রিটিশ সরকারের মুখপাত্র জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখনই তিনি কাজে ফিরতে পারবেন না। ব্রিটিশ সরকার সূত্রের খবর, আগের থেকে অনেকটাই ভাল আছেন বরিস। তবে সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত এবং সুস্থতা পরবর্তী সংক্রমণের সময় পার করা পর্যন্ত বিশেষ পর্যবেক্ষণে থাকবেন তিনি। তার পরেই ফিরতে পারবেন স্বাভাবিক জীবনে। এদিন এক ভিডিও বার্তায় ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য পরিষেবায় যুক্ত কর্মীদের অকুণ্ঠ প্রশংসা করেন বরিস জনসন।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...