Sunday, June 14, 2026

লকডাউন: কোচবিহার নেই পয়লা বৈশাখের কোনও প্রভাব

Date:

Share post:

এবার পয়লা বৈশাখের চিত্রটা সম্পূর্ণ আলাদা রাজার শহর কোচবিহারে। প্রতি বছর এইদিন সকাল হয় কোচবিহারের মদনমোহনকে পুজো দিয়ে। দূরদূরান্ত থেকে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে। এই বছর লকডাউন মদনমোহন বাড়ি। ভক্তরা প্রবেশ করতে পারবেন না সেখানে। নির্দেশ টাঙিয়ে দেওয়া হয়েছে দেবত্র ট্রাস্টবোর্ডের মাধ্যমে।

পাশাপাশি, গণেশ পুজো হচ্ছে একান্তে। দোকান বন্ধ করে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে পুজো করছেন ব্যবসায়ীরা।

পয়লা বৈশাখে ফাঁকা কোচবিহার শহর এলাকার প্রায় সমস্ত বাজারগুলিতে। সকাল সকাল বাজারে গিয়ে মাছ, মাংস ও সবজির দামে নিয়ন্ত্রণ রেখা টেনে দিয়েছিলেন কোচবিহারের এসডিও সঞ্জয় পাল। তারপরেও ক্রেতাদের দেখা নেই। এমনিতেই 11 টার পরে বন্ধ করে দিতে হবে। বাজার সেই কারণে খুব বেশি পসরা নিয়ে বসেননি ব্যবসায়ীরা। ফাঁকা মাছ বাজার। তুলনামূলক সবজি বাজারে কিছুটা ভিড় দেখা গেলেও সচেতন হয়েছে মানুষ। সকাল থেকেই পুলিশের টহলদারি চলছে। ইতিমধ্যেই অকারণে শহরে ঘুরে বেরানোর জন্য 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন সারা রাজ্যের মতো কোচবিহারেও ‘একলা বৈশাখ’।

Related articles

রবিবাসরীয় আমেজে প্রাক বর্ষার খামখেয়ালি মেজাজ, সকাল থেকে মেঘ-রোদের লুকোচুরি 

ছুটির দিনের সকাল থেকেই কখনও মেঘলা আকাশ কখনও চড়া রোদ। ছাতা ছাড়া সত্যিই বাইরে বেরোনো দায়। তবে সেটা...

‘উপজ চলছে তিকি তাকা’, উৎপল সিনহার কলম

রাত গভীর, কিন্তু সারা পৃথিবী জেগে। ২০১০ বিশ্বকাপ ফুটবল ফাইনাল চলছে জোহানেসবার্গে। প্রথমার্ধের খেলা শেষ । গোলশূন্য অবস্থায়...

সোনারপুর, বিমানবন্দরে মুখ পুড়েছে: ভবানীভবনে অভিষেকের হাজিরায় সতর্ক পুলিশ

রাজ্যে পালাবদলের পরে আইন শৃঙ্খলা নিয়ে যে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দিচ্ছেন প্রতিদিন, আদতে তা রক্ষা...

ফ্রান্স সফরে আজ ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, বুধে মোদি-ট্রাম্প বৈঠকের সম্ভাবনা

জি সেভেন সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয় সময় অনুসারে শনিবার রাত সাড়ে...