Tuesday, June 9, 2026

লকডাউনের জের, রাস্তায় পড়া দুধ খাচ্ছে ভবঘুরে

Date:

Share post:

করোনার ফলে সমস্যায় পড়েছেন একাংশের মানুষ। কার্যত অনাহারে দিন কাটছে। এবার এমনই এক ছবি ভাইরাল হল নেট দুনিয়ায়।

রাস্তা দিয়ে দুধের গাড়ি চলে গিয়েছে। তার থেকে গড়িয়ে পড়েছে দুধ। একদিকে রয়েছে একদল কুকুর। অন্যদিকে এক ভবঘুরে পেট ভরানোর জন্য সেই দুধ খাচ্ছে। ঘটনা উত্তরপ্রদেশে। আগ্রা থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত ওই জায়গা।
দেশব্যাপী লকডাউনের জেরে নিম্নবিত্ত মানুষের দুর্দশার ছবি স্পষ্ট ফুটে উঠেছে ওই ভিডিওতে। কেন্দ্রীয় সরকার ৮০ কোটি লোককে সরাসরি টাকা ও খাবারের খরচ দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি কতটা কার্যকরী হয়েছে তা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...