Wednesday, May 20, 2026

পয়লা বৈশাখে রাহুল সিনহার সংকল্প ” লকডাউনে ঘরে থাকবো, করোনা মোকাবিলা করবো”

Date:

Share post:

গোটা দেশের মতোই করোনা আতঙ্ক রাজ‍্যেজুড়ে ছড়িয়েছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তারই মধ্যে এসে গেলো আরেকটি নতুন বছর। পয়লা বৈশাখে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

বাংলা নববর্ষের প্রথমদিন এক ভিডিও বার্তায় রাহুল সিনহা জানিয়েছেন, “পয়লা বৈশাখ স্বয়ং বিআর আম্বেদকরের ১২৯তম জন্মদিনে রাজ‍্যেবাসীকে শুভেচ্ছা জানাই। নববর্ষের দিনে বিভিন্ন দোকান ও বাড়িতে পুজো ও অনুষ্ঠান হয়ে থাকে। তবে লকডাউনের জেরে তা বন্ধ রয়েছে”।

এছাড়াও তিনি জানিয়েছেন, “আজকের দিনে আমাদের শপথ নেওয়া উচিত যে, লকডাউনে আমরা প্রত‍্যেকেই বাড়িতে থাকবো। করোনা ভাইরাসকে মোকাবেলা করবো”।

Related articles

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...

সেকেলে আইনে গো-হত্যা বন্ধের বিজ্ঞপ্তি, সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী: হাই কোর্টে CPIML

আইনের ধারা সময়ের সঙ্গে পরিবর্তন করা উচিত দাবি করে সংসদের প্রতিটি অধিবেশনে আইনে বদল আনে বিজেপির বর্তমান সরকার।...

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...