Saturday, June 13, 2026

“বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। এসো হে বৈশাখ।” সিঙ্গাপুর থেকে নববর্ষের শুভেচ্ছা ঋতুপর্ণার

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে গ্লোবাল এমারজেন্সি। বিশ্বব্যাপী চলছে লকডাউন। ব্যাতিক্রমী নয় এই রাজ্য তথা কলকাতা। এরই মধ্যে চলে এলো বাংলা নববর্ষ। পয়লা বৈশাখ।

আর পয়লা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত টুইটারে জানিয়েছেন, “বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। এসো হে বৈশাখ। শুভ নববর্ষ সকলকে। করোনা ভাইরাসকে মোকাবেলা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে”।

এছাড়াও ঋতুপর্ণার আবেদন, “লকডাউনের সময় রাজ‍্যের পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন”।

উল্লেখ্য, এখন সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা। সেখানেও চলছে লকডাউন। যদিও অভিনেত্রী সুদূর সিঙ্গাপুর থেকে প্রতিনিয়ত রাজ্য ও কলকাতার খবর রাখেন। সোশ্যাল মিডিয়া মারফৎ সকলের সঙ্গে যোগাযোগ রাখেন। একইসঙ্গে অসহায় মানুষের পাশেও দাঁড়িয়েছেন তিনি।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...