Sunday, June 14, 2026

কোন পরিস্থিতিতে তোলা যাবে লকডাউন? ছয় শর্ত দিল হু

Date:

Share post:

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে একের পর এক দেশ লকডাউনের পথে হাঁটছে। কোথাও কোথাও দ্বিতীয় বা তৃতীয় দফায় লকডাউন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তা শিথিল করার প্রক্রিয়া নিয়েও ভাবনাচিন্তা চলছে। এই পরিস্থিতিতে লকডাউন তুলে নেওয়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে ছয়টি শর্তের কথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র ডিরেক্টর টেড্রোস অ্যাডনম ঘেব্রেইয়েসাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দিষ্ট করা এই ছয়টি শর্ত হল:

১. ভাইরাসটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে হবে।

২. স্বাস্থ্য ব্যবস্থায় নতুন আক্রান্তদের দ্রুত শনাক্ত, পরীক্ষা, কোয়ারানটিনে থাকা এবং চিকিৎসা করার পাশাপাশি ঘনিষ্ঠ যোগাযোগগুলির উৎস সন্ধান করার ক্ষমতা রাখা।

৩. ঝুঁকিপূর্ণ পরিবেশে করোনার ঝুঁকি কমানোর ব্যবস্থা করা।

৪. কর্মক্ষেত্র, স্কুল, কলেজ, শপিং কমপ্লেক্স এবং দোকানগুলিতে প্রতিরোধমূলক ব্যবস্থা সঠিকভাবে করা।

৫. অন্য দেশ থেকে ভাইরাসের আমদানি ঝুঁকি কমানোর ব্যবস্থা করা।

৬. সমাজের পুরো সম্প্রদায় বা জনগোষ্ঠীকে করোনা সংক্রমণ সম্পর্কে শিক্ষিত ও সচেতন করতে হবে এবং নতুন নিয়মের সাথে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা থাকতে হবে।

এই শর্তগুলি মানা হলেই লকডাউন শিথিল করা সম্ভব।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...