প্রেমিকাকে নিগ্রহের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে

সায়কের পর এবার বিতর্কে জড়ালেন আরও এক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শমীক অধিকারী(Shamik Adhikari) ওরফে ননসেন। সোশ্যাল মিডিয়ার শমীক ওরফে NONSANE এর বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ তাঁর প্রেমিকার। প্রেমিকা অভিযোগ জানান, তিনি ২ ফেব্রুয়ারি বিকেলে শমীকের বাড়িতে গিয়েছিলেন। শমীক সদ্য পরিবারের সাথে স্থান পরিবর্তন করে এই বাড়িতে এসেছেন। এদিন রাত ৯টা নাগাদ যখন তিনি বাড়ি ফেরার কথা বলেন তখন শমীক তাঁর ফোন কেড়ে নেন এবং তাঁকে আটকান।
Sponsored

অভিযোগকারিনী মহিলা জানান, তাঁকে ফোনে কথা বলতে দেখেই হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠেন কনটেন্ট ক্রিয়েটার এবং তাঁকে মারতে থাকেন। কাকে ফোন করছিলেন সেই প্রশ্নের উত্তর না দেওয়ায় জোর করে ফোন কেড়ে নিয়ে তাঁকে ঘরের ভেতর আটকে দেওয়া হয়। এখানেই শেষ নয়, তারপরেও চলতে থাকে মারধর। বারংবার অনুরোধ করলেও তাঁকে ছাড়তে নারাজ ছিলেন শমীক। প্রেমিকার অভিযোগ তাঁকে থামতে বললে শমীক তাঁকে খুনের হুমকি দেন এবং ধর্ষণের চেষ্টা করেন।

বাবা মায়ের উপস্থিতিতেই তাঁর এহেন আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রেমিকা বেহালা থানায় করা লিখিত অভিযোগে জানান অত্যাচারের ফলে তাঁর চোখ ও মুখে ব্যাথা শুরু হয়ে যায় যার ফলে তিনি পরেরদিন সকাল পর্যন্ত চোখ খুলতে পারেন নি। অবশেষে বাবা মাকে মহিলা প্রতিশ্রুতি দেন যে তিনি বাইরে কোথাও এই বিষয়ে খুলবেন না এবং তারপরেই ছাড়া পান। ৩ ফেব্রুয়ারী বিকেল ৫টা নাগাদ তিনি বাড়ি ফিরতে পারেন এবং পুলিশে অভিযোগ জানান।

পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
