Sunday, June 7, 2026

নদিয়ার নার্সকে সরকারি আবাসন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নদিয়ার যে নার্সকে বাড়ি ঢুকতে দেননি বাড়িওয়ালা, তাঁকে সরকারি আবাসন দেওয়া হবে। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এটা অত্যন্ত অমানবিক যে, যিনি করোনা রোগীদের চিকিৎসা করছেন, তাঁকে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হল না। দৃষ্টান্তমূলক ব্যবস্থা হিসেবে তাঁকে সরকারি আবাসনের ফ্ল্যাট দেওয়া হল।

একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আইন নিজের হাতে তুলে নেবেন না। কোথাও কোনও সমস্যা থাকলে, আপত্তি থাকলে সেটা সরাসরি সরকারকে জানান”। এ প্রসঙ্গে জামুড়িয়ার ওসির উপর আক্রমণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন ঘিঞ্জি এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার হওয়ায় তিনি সেটা সরিয়ে দিতে বলেছেন।

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...