Wednesday, May 13, 2026

ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করল সিপিআইএম

Date:

Share post:

রাজ্যে রক্ত সংকট মেটাতে ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করেছে সিপিআইএম। 17 তারিখ নেতাজিনগর- নারকেল বাগান মোড়ে এই ভ্রাম্যমাণ রক্তদান শিবির হবে।

লকডাউন পরিস্থিতিতে পুলিশ ছাড়া আর কাউকে রক্তদান শিবির আয়োজন করার অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। কিন্তু গরমকালে রাজ্যে রক্তের সংকট দেখা দেয়। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। তারপরে কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় সিপিআইএমের তরফ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই মোবাইল ব্লাড কালেকশন ভ্যান ওইদিন নারকেলবাগান মোড়ে রাখা হবে। সেখানেই প্রথমে রক্তদানের আয়োজন করা হবে। তারপরে 98 নম্বর ওয়ার্ডের আরও দু-একটি জায়গায় এই গাড়ি নিয়ে যাওয়া হবে। তবে এখানে মাত্র 30 জনের রক্ত সংগ্রহ করার পরিকাঠামো রয়েছে। 17 তারিখ সংগৃহীত রক্ত এনআরএস হাসপাতালে প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান সিপিআইএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুদীপ সেনগুপ্ত। তিনি বলেন, 17 তারিখের পর সরকারের তরফ থেকে যেদিন এই ব্লাড কালেকশন ভ্যান পাওয়া যাবে, সেদিনই তাঁরা রক্তদান শিবিরের আয়োজন করবেন। ইতিমধ্যেই যাদবপুরের কয়েকটি জায়গা তাঁরা বেছে রেখেছেন। আগামী দিনে কলকাতা জুড়ে এই ভ্রাম্যমাণ রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন সুদীপ সেনগুপ্ত।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...