Monday, May 25, 2026

রেশন দোকানে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর, বিলি করলেন মাস্ক

Date:

Share post:

নবান্নে বৈঠকের সময় বলেছিলেন, “এরপরে একটা জায়গায় যাব”। কিন্তু সেই জায়গার নাম বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে বেরিয়ে শুক্রবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ তিনি যান ভবানীপুরের একটি রেশন দোকানের সামনে। সেখানে কীভাবে রেশন দেওয়া হচ্ছে? সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কি না? সবাই মাস্ক পরে আছেন কি না? সে বিষয় খতিয়ে দেখেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তার সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে নিতে আবেদন জানান তিনি। রেশন দোকানের কর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের মাস্ক বিলি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

রেকর্ড ব্যবধানে ফলতায় জয়: অভিনন্দন প্রধানমন্ত্রীর

ফলতা বিধানসভার পুণর্নির্বাচনে ১ লক্ষ ৯ হাজারের বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সাধারণত পুণর্নির্বাচনে (by election)...

‘টু কিল আ মকিংবার্ড’, উৎপল সিনহার কলম

" গানে ভুবন ভরিয়ে দেবে বলেছিল একটি পাখি হঠাৎ বুকে বিঁধল যে তীর স্বপ্ন দেখা হলো ফাঁকি... " তোমরা ডোডো পাখিদের হত্যা...

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...