Sunday, June 14, 2026

লকডাউন: ফাঁকা মাঠে ‘সুরক্ষিত প্রেম’, হঠাৎ অ্যান্টি ক্লাইম্যাক্স

Date:

Share post:

“আজ হোক না রঙ ফ্যাকাশে/ তোমার আমার আকাশে”, তবু প্রেম তো থাকবেই। বসন্তকালটা পুরোটাই প্রায় চলে গিয়েছে করোনার কবলে। কিন্তু প্রেম জমেনি বাংলায়। তারপর লকডাউন; বাড়ি থেকে বেরোনো বন্ধ। এই পরিস্থিতিতে প্রেমিকযুগল যাবে কোথায়? দীর্ঘ বিরহের পরে শুক্রবার দুপুরে তোরসা নদীর ফুরফুরে হাওয়ায় লকডাউনের ফাঁকা মাঠে গাছের ছায়ায় বসে কিঞ্চিৎ প্রেম আলাপ চলছিল। নদীর ঘাটের শিব মন্দিরের পাশের সেই আবেগঘন মুহূর্তে হঠাৎই অ্যান্টি ক্লাইম্যাক্স। হাজির পুলিশ। পরিচয় জানতে চাইলে প্রথমে নিজেদের ভাই-বোন বলে পরিচয় দেন ওই যুগল। তবে আইন কিন্তু ভাঙেননি তাঁরা। দুজনের মুখেই মাস্ক, প্রেমিকের হাতে আবার গ্লাভসও- ‘সুরক্ষিত প্রেম’।

লকডাউনে দীর্ঘদিন দেখা হয় না। সেই কারণেই বোধহয় এই ডেটিং। তবে পুলিশকে তাঁরা জানান, ডাক্তার দেখাতে গিয়েছিলেন। কিন্তু যুগলকে পাকড়াও করেছিলেন খোদ কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌমজিৎ রায়। তাঁর একের পর এক প্রশ্নে ভয় পেয়ে কেঁদে ফেলেন তরুণী। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় বাড়ি তাঁদের। লকডাউন চলাকালীন আর বাড়ি থেকে না বেরোনোর নির্দেশ দিয়ে তাঁদেরে ছেড়ে দেন আইসি।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...