Monday, March 23, 2026

লকডাউন: মুর্শিদাবাদে পুলিশ সুপার বদল

Date:

Share post:

দুই জেলার জেলাশাসক বদলের পরে, এবার লকডাউনের মধ্যেই বদলি করা হল মুর্শিদাবাদের এসপি অজয় সিংহ যাদবকে৷ তাঁকে এসপি সিআইএফ ওয়েস্ট বেঙ্গল হেডকোয়াটার, দুর্গাপুর পদে পাঠানো হয়েছে৷ আর মুর্শিদাবাদের পুলিশ সুপার হচ্ছেন কে সবরি রাজকুমার৷ তিনি ছিলেন এসপি সিআইএফ ওয়েস্ট বেঙ্গল হেডকোয়াটার, দুর্গাপুর৷ লকডাউনের মধ্যেই এই আইপিএসদের বদলি নিয়ে প্রশ্ন উঠলেও, সরকারি তরফে এটাকে রুটিন বদলিই বলা হচ্ছে৷

সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগেও লকডাউন উপেক্ষা করেই মুর্শিদাবাদে বাজারগুলিতে ভিড় করেছেন বাসিন্দারা। এমনকী মসজিদে জড়ো হয়ে নমাজ পড়াও হয়। মুর্শিদাবাদের পুলিশ উদাসীন ছিল বলে অভিযোগ করে রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এতে বিতর্ক সৃষ্টি হয়। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মত অনেকের। যদিও এই বিষয়ে রাজ্য প্রশাসনের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Related articles

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...