Saturday, April 18, 2026

দেশে ৮৩% করোনা মৃত্যুর কারণ কো-মরবিডিটি, তবলিঘি জামাত যোগে আক্রান্ত ৪২৯১

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিন এলাকায় তবলিঘি জামাতের মার্কাজ থেকে ৪২৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিল্লি, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, অন্ধ্র, তামিলনাডু সহ মোট ২৩ টি রাজ্যে করোনা সংক্রমণ ঘটেছে এই মার্কাজ থেকে। দেশে মোট সংক্রমণের ২১.৮% জামাত যোগের কারণে। তথ্য দিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। শনিবার ভারতের সর্বশেষ করোনা পরিস্থিতি ব্যাখ্যা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল ও আইসিএমআর ডিরেক্টর রমন গঙ্গাখেডকর জানিয়েছেন:

ভারতে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ১৪,৩৭৮। মোট অ্যাকটিভ কেস ১১,৯০৬। মৃত্যুর সংখ্যা ৪৮০। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯৯২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯১ জন এবং ৪৩ টি মৃত্যুর ঘটনা ঘটেছে।

দেশে এপর্যন্ত কোভিডে যতজন মারা গিয়েছেন তার মধ্যে ৮৩% ক্ষেত্রে কো-মরবিডিটি দেখা গিয়েছে। আগে থেকে ক্রনিক রোগ এইসব ক্ষেত্রে করোনা আক্রান্তের মৃত্যু ত্বরান্বিত করেছে।

গোটা দেশকে লাল, কমলা, সবুজ জোনে ভাগ করা এবং হটস্পট চিহ্নিত করার পর সংক্রমণ প্রায় ৪০ শতাংশ কমেছে। হটস্পট এলাকায় রাপিড অ্যান্টিবডি টেস্ট হবে।

ভারতে করোনা চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইনের ট্রায়াল স্টাডি ও তার পার্শ্বপ্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে। জানিয়েছে আইসিএমআর।

দেশের সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন কোভিড ইমার্জেন্সি হেল্পলাইন চালু করা হচ্ছে।

গোটা দেশে করোনায় যাদের মৃত্যু হয়েছে তাদের ৭৫.৩% হলেন ষাটোর্ধ। তাই বয়স্ক নাগরিকদের সোশ্যাল ডিসটেন্সিং রাখা ও বাড়তি সতর্কতা অবলম্বন জরুরি।

করোনা পরীক্ষার জন্য মোবাইল ব্লাড কালেকশনের ব্যবস্থা করা হচ্ছে।

Related articles

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...

কত বড় জাতির নেতা! কাকে কটাক্ষ তৃণমূল সভানেত্রীর

শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কী বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ...

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...