Thursday, May 14, 2026

পেটভরে মাংস-ভাত, ওদের কাছে পুলিশ এখন স্বপ্নের ফেরিওয়ালা!

Date:

Share post:

চাল নেই। চুলো নেই। নেই শীতে কাঁথা। নেই বর্ষায় ছাতা। লকডাউনে এই নেই রাজ্যের বাসিন্দাদের কাছেই উর্দিধারী পুলিশ এখন স্বপ্নের ফেরিওয়ালা। ২৮ দিন ধরে ফুটপাথবাসী-স্টেশনবাসী অসহায়-সম্বলহীন ও ভবঘুরে মানুষদের পাশে দাঁড়িয়েছে বারুইপুর জি আর পি আধিকারিক অর্ণব দত্ত। সঙ্গে রয়েছে তাঁর পুরোবাহিনী।

লকডাউনের শুরু থেকেই আইসি অর্ণব দত্ত সহকর্মীদের সঙ্গে নিয়ে আট থেকে আশি, সকলের মুখে তুলে দিচ্ছেন খাবার। আজ, সোমবার তা একেবারে অন্যমাত্রা পেলো। এদিন পেটভরে প্রায় ১০০ জনকে মাংস-ভাত খাওয়ালো বারুইপুর রেল পুলিশ। সঙ্গে ছিল ডাল, আলুর চোকা, চাটনি, পাঁপড়, মিষ্টি। পেটপুরে খাওয়ার পর অর্ণব দত্ত ও তাঁর সহকর্মীদের দু’হাত তুলে আশীর্বাদ করলেন সারা বছর দু-বেলা দু-মুঠো না খেতে পাওয়া মানুষগুলি। আর যারা এখনও সেভাবে কিছু বোঝার না, সেই নিস্পাপ পথ শিশুদের তৃপ্তির হাসি যেন সবকিছুকে জয় করে নিলো এদিন।

যখন সবাই ধন্য ধন্য করছেন, তখনও অদ্ভুত এক স্নিগ্ধতা বারুইপুর জিআরপি বড়কর্তার শরীরী ভাষায়! যেন এ আর কী এমন কাজ। অর্ণব দত্ত শুধু একটাই শব্দ বাক্য ব্যয় করলেন, “এটুকু যদি করতে না পারি, তাহলে আর মানুষের উপকার কী লাগলাম। কঠিন সময়ে এই স্মৃতিগুলোই তো থেকে যাবে।”

সত্যি, করোনা যুদ্ধে মানব জাতি শেষ পর্যন্ত জয়ী হবে কিনা জানা নেই, তবে মারণ ভাইরাসের বিরুদ্ধে মানবিকতা কিন্তু জিতেই গেলো”।

দেখুন ভিডিও…

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...