Tuesday, March 17, 2026

কার্যত গোটা হুগলি জেলাকেই কনটেইনমেন্ট জোন ঘোষণা করে সিল করল রাজ্য সরকার

Date:

Share post:

কার্যত গোটা হুগলি জেলা জুড়েই কনটেইনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। ইতিমধ্যেই হুগলির জেলাশাসকের দফতর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, উত্তরপাড়া-কোতরং পুরসভা এলাকা, ডানকুনি পুরসভা এলাকা, শ্রীরামপুর পুরসভা এলাকা, রিষড়া পুরসভা এলাকা, কোন্নগর পুরসভা এলাকা, বৈদ্যবাটী পুরসভা এলাকা, চাঁপদানি পুরসভা এলাকা, চন্দননগর পুরসভা এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এছাড়াও জেলার একাধিক গ্রামের নামও রয়েছে ওই নির্দেশিকায়। এর মধ্যে একাধিক এলাকা সিল করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, কনটেইনমেন্ট জোন হয়ে যাওয়ায় ওই সব এলাকায় অত্যাবশ্যকীয় নয় এমন সব সরকারি, বেসরকারি যাবতীয় দফতর বন্ধ থাকবে। যে যে পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে সেই দফতরগুলিতে মাত্র ২৫ শতাংশ কর্মী থাকতে পারবে। অন্যথায় কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Related articles

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...

নারী ক্ষমতায় জোর দলনেত্রীর: তৃণমূলের প্রার্থী তালিকায় ৫২ মহিলা

বরাবরই নারী ক্ষমতায়নে জোর দেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যসভা হোক বা লোকসভা...

কলকাতা শহরে আইন-শৃঙ্খলা পুলিশই দেখে: মন্ত্রীর বাড়িতে হামলায় ‘জবাব’ নতুন সিপি-র

নজিরবিহীন হামলায় নির্বাচন ঘোষণার আগেই রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করেছে বিজেপি। রাজ্যের মন্ত্রীর বাড়িতে হামলা চালিয়ে, পুলিশের মাথা ফাটিয়ে...