Saturday, May 16, 2026

ব্যবসায়ীর মৃত্যু করোনায়, এশিয়ার বৃহত্তম পাইকারি বাজারে বন্ধ দোকান

Date:

Share post:

করোনা আতঙ্কে বন্ধ দিল্লির আজাদপুর মান্ডির অন্তত ৩০০টি দোকান। যা এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার। কিছু দিন আগে ওই বাজারের এক ব্যবসায়ীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাঁর সংস্পর্শে আসা অন্তত ১৭ জনের নমুনা পরীক্ষায় পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন ওই ব্যবসায়ী। গত ১৪ এপ্রিল তাঁর নমুনা পরীক্ষার পর দেখা যায় তিনি করোনায় আক্রান্ত। মঙ্গলবার মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। উত্তর দিল্লির জেলাশাসক দীপক শিণ্ডে বলন, “১৭ জন বাদে কেউ ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেছিলেন কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।”

ঘটনা সামনে আসার পর আজাদপুর মান্ডির প্রায় ৩০০টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি দোকানগুলি যাতে লাভডাউনের নিয়ম মেনে চলে সেদিকে নজর রাখছে প্রশাসন। বড় বাজার হলেও একসঙ্গে ১০০০ জনের বেশি মানুষকে জমায়েত করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সবজি ফল কেনার সময়।

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...