Sunday, February 8, 2026

ভাইরাল ভিডিও রিটুইট করে বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয়

Date:

Share post:

এম আর বাঙ্গুর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে এক ব্যক্তির দাবি করেন, সেটি বাঙ্গুরের আইসোলেশন ওয়ার্ডের ছবি। করোনা সন্দেহে ভর্তি রোগীদের পাশেই কয়েকটি মৃতদেহ পড়ে আছে।

সেই ভিডিও রিটুইট করেন বাবুল সুপ্রিয়। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আর্জি জানান আসানসোলের বিজেপি সাংসদ। এই ভিডিও শেয়ার করার পরই তার সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা। তাঁদের জবাব দিতে গিয়েই ওই ব্যক্তি নাম, পরিচয়, মোবাইল নম্বর এমনকি বাড়ির ঠিকানাও পোস্ট করে দেন কেন্দ্রীয় মন্ত্রী।

এরপরই বিপাকে পড়েন ওই ব্যক্তি। তিনি জানান, “হাসপাতাল থেকে ছাড়া পেলেও বাড়ি ফিরতে পারছি না। খুনের হুমকি দেওয়া হচ্ছে। বাবুল সুপ্রিয়কে আমি ব্যক্তিগতভাবে চিনি না। কিন্তু তথ্য প্রকাশ করার অধিকার ওঁকে কে দিয়েছে?”

spot_img

Related articles

‘নার্সিসাস’, উৎপল সিনহার কলম

' আপন গন্ধে মাতোয়ারা হরিণ ' এমন একটি রূপক, যা নিজের ভেতরের সম্পদকে বাইরে খুঁজে বেড়ানোর বিড়ম্বনাকে বোঝায়।...

বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ: নাম বদল হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সংশোধনী বিল শনিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সভায় এই বিলটি পেশ...

T20 WC: সূর্যের ব্যাটিং বিক্রমের পর বল হাতে নবাব সিরাজ, জয় যাত্রা শুরু ভারতের

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) প্রথম ম্যাচে জয় পেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রকে হারাল ২৯ রানে।  মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে...

ভোটার তালিকায় নাম তুলতে এবার বৈধ ‘ডোমিসাইল’, নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে বড়সড় বদল আনল নির্বাচন কমিশন। এখন থেকে স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা পার্মানেন্ট...