Tuesday, June 23, 2026

করোনা আতঙ্কের মধ্যে উদ্বেগের কথা শোনাল আমেদাবাদ পুরসভা

Date:

Share post:

মে মাসের শেষে আমেদাবাদেই করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ছাড়াবে। দেশ জুড়ে করোনা উদ্বেগের মধ্যে এই তথ্য দিলেন গুজরাতের আমেদাবাদ পুরসভার কমিশনার।

কমিশনার বলেন, প্রতি আটদিনে এই সংখ্যা কমিয়ে দ্বিগুণ করার চেষ্টা করছেন পুরকর্মীরা। তবে তার সম্ভাবনা নিয়ে প্রশ্ন আছে। এই সংখ্যা কমানোর ক্ষেত্রে খুব কম দেশই সফলতা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে প্রতি চারদিন অন্তর দ্বিগুণ হচ্ছে আক্রান্তের সংখ্যা। শুধুমাত্র দক্ষিণ কোরিয়া প্রতি আটদিন অন্তর দ্বিগুণ সংখ্যায় আক্রান্ত হওয়া আটকাতে পেরেছে।

এই পদ্ধতি সফল হলে, মে মাসের ১৫ তারিখের মধ্যে ৫০ হাজারের বদলে ১০ হাজার ও ৩১ তারিখের মধ্যে ৫০ হাজার আক্রান্তের সংখ্যা হবে সেরাজ্যে। কমিশনার জানিয়েছেন, আক্রান্তের সংখ্যা রুখতে প্রয়োজন সাধারণ মানুষের সহযোগিতা। এখনও পর্যন্ত আমেদাবাদ ১৬৩৮ জন করোনা আক্রান্ত রয়েছেন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...