Sunday, June 14, 2026

BREAKING: ১৭ জন RPF জওয়ানদের করোনা রিপোর্ট নেগেটিভ

Date:

Share post:

সঙ্কটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর। পশ্চিম মেদিনীপুরের মেচেদায় আরপিএফের ওসি-সহ ১৭জন জওয়ানের করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই বারাকের এক জওয়ান করোনা আক্রান্ত হওয়ার পর ১৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাঁদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ বলে জানিয়েছে পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল।

উল্লেখ্য, এর আগে করোনার শিকার হয়েছিলেন রেল সুরক্ষা বাহিনীর (RPF) জওয়ানরাও। যা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ছিল গোটা রেল শহর খড়গপুরে। তখন ৮ জওয়ানের পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে একজন উলবেড়িয়া, একজন মেচেদা এবং বাকি ৬ জন খড়গপুর টিবি হাসপাতালের কোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।

খড়গপুর টিবি হাসপাতালের কোয়ারেন্টাইনে ১৮ জনের মধ্যে ৬ জনের রিপোর্ট পজেটিভ আসায় নড়েচড়ে বসে রেল প্রশাসন। ওই জওয়ানদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছিল, সম্প্রতি রেলের অস্ত্র নিতে দিল্লিতে গিয়েছিলেন ওই জওয়ানরা। তারপরই তাঁদের করোনা উপসর্গ লক্ষ্য করা যায়। দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ণ জানান, অস্ত্র নিতে দিল্লিতে যায় আরপিএফ-এর ২৮ জওয়ান। যার মধ্যে ওড়িশায় কর্মরত এক জওয়ানের মধ্যে করোনা পজিটিভ মেলে। তারপরই বাকি জওয়ানদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...