Monday, May 25, 2026

লকডাউন ভঙ্গকারীদের জন্য লম্বা ‘সাঁড়াশি’ বানিয়ে ফেলল পুলিশ

Date:

Share post:

দেশে হু-হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তবুও ভয় নেই কিছু মানুষের মধ্যে। লকডাউনের মাঝেই বাইরে বেড়চ্ছে তারা। প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা সত্তেও কোনও ফল মেলেনি। রক্ষাকর্তা অর্থাৎ পুলিশ একের পর এক কৌশল বের করেই যাচ্ছে। কিন্তু কার কথা কে শোনে। লকডাউন চলছে প্রায় এক মাস। কিছু কিছু সাধারন মানুষ কোন মতেই মেনে চলছে না সোশ্যাল ডিসট্যান্সিং বা সামাজিক দূরত্ব।

ফের আরও একবার পুলিশ লকডাউন ভঙ্গকারীদের জন্য বের করল নতুন কৌশল। এই ঘটনা চণ্ডীগড়ের। তাঁরা বানালেন একটি ৫ ফুটের মেটালের সাঁড়াশি। আর সামাজিক দূরত্ব বজায় রাখতে সেই সাঁড়াশি দিয়েই অপরাধীদের ঘায়েল করতে চলেছেন তাঁরা। লম্বা দণ্ডটির মাথায় রয়েছে আঁকশি। দন্ডের হাতলের কাছে রয়েছে আঁকশি খোলা বন্ধ করার একটি যন্ত্র। কোনও ব্যক্তিকে পাকরাও করলে বন্ধ হয়ে যায় আঁকশিটি, আবার ছেড়ে দিলে মুক্ত হয় সেটি।

এবার সামাজিক দৃরত্ব বজায় রাখতে পুলিশের এই অভিনব কৌশলের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Corona update

Related articles

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...

ফলতার ফলাফল: বাংলায় বিজেপিকে রুখতে একমাত্র বিকল্প তৃণমূল! CPIM- কে কটাক্ষ কুণালের 

ভোট-ময়দান থেকে প্রচারের শেষ লগ্নে পিছু হটেছিলেন খোদ তৃণমূল প্রার্থী। আর রবিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলপ্রকাশ হতেই...

IPL: ইডেনে খেলতে নেমেই কেকেআরের বিদায়, প্লে অফে রাজস্থান

ইডেনে  দিল্লির বিরুদ্ধে খেলতে নামার কয়েক মিনিটের মধ্যেই প্লে অফের স্বপ্নভঙ্গ কেকেআরের(KKR)। মুম্বই ইন্ডিয়ান্সকে রাজস্থান রয়্যালস হারিয়ে দিতেই...