Sunday, May 17, 2026

করোনা পরিস্থিতির মধ্যেই পঙ্গপাল হামলার আশঙ্কা ভারতে

Date:

Share post:

করোনা আতঙ্ক অব্যাহত। এরই মধ্যে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে দেশ। জানা গিয়েছে, বৃহদাকারের পঙ্গপাল হামলা করতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে। যার মধ্যে রয়েছে ভারতও।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার কিছু দেশ থেকে এই পঙ্গপাল দক্ষিণ এশিয়ার দিকে ধেয়ে আসতে চলেছে। কেন্দ্র দ্বিমুখী লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে। একদিকে করোনা মোকাবিলা করা। অন্যদিকে, পঙ্গপালের হামলায় চাষের ক্ষতি ও পরবর্তীতে খাদ্যসংকট।

মাইলের পর মাইল চাষের জমি ধ্বংস করে দিতে পারে এই পঙ্গপাল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন ৪০ মিলিয়ন পঙ্গপাল একসঙ্গে হামলা চালাতে পারে। প্রতিদিন ২.৩ কেজি শষ্য একটি পঙ্গপাল শেষ করে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য রয়েছে। জানা গিয়েছে, আফ্রিকা থেকে পঙ্গপাল ইয়েমেন, বাহরিন, কুয়েত, কাতার, ইরান, সৌদি আরব, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করবে। মূলত পাঞ্জাব, হরিয়ানা ও গঙ্গা নদীর অববাহিকার চাষের জমিতে হামলা চালায় পঙ্গপালের দল।

Corona update

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...