Monday, April 6, 2026

লকডাউনের জেরে বন্ধ এশিয়ান হাইওয়ে প্রকল্পের কাজ

Date:

Share post:

লকডাউনের জের এবার মহাসড়ক প্রকল্পেও। এরাজ্যে এশিয়ান হাইওয়ে টু-প্রকল্পের শেষ পর্যায়ের কাজ আটকে গিয়েছে। অভিযোগ, রাজ্য সরকার কোনও উদ্যোগ না নেওয়ায় কাজ থমকে আছে।

২০১৫ সালে ‘এশিয়ান হাইওয়ে’ তৈরির কাজ শুরু করেছে কেন্দ্র। সার্ক-ভুক্ত নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে এই সড়ক তৈরির উদ্যোগ নেয় সরকার। কিন্তু করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে কাজ শুরু করতে চাইছে না রাজ্য সরকার। দার্জিলিং জেলা প্রশাসনের বক্তব্য, অত্যাবশ্যক পরিষেবা ছাড়া সব কাজ বন্ধ রয়েছে।এই পরিস্থিতিতে রাস্তার কাজ শুরু করতে গেলে নবান্নের বিশেষ অনুমোদন প্রয়োজন।

এদিকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের দাবি, এশিয়ান হাইওয়ে টু-এর সংশ্লিষ্ট অংশের কাজ বাকি থাকায় মহাসড়ক তৈরির কাজ সম্পূর্ণ হচ্ছে না। বর্তমানে ছোট সেতু দিয়ে যান চলাচলে দুই প্রতিবেশী দেশের অসুবিধা হচ্ছে। দিল্লির এই মনোভাবে সেতুর কাজ নিয়ে চরম জটিলতার সৃষ্টি হয়েছে। রাজ্য পূর্ত দফতর সূত্রে খবর, জটিলতা কাটাতে এই নিয়ে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...