Friday, May 15, 2026

সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা হবে না, আইসিএসসির সিদ্ধান্ত শীঘ্রই

Date:

Share post:

বড় ঘোষণার সিবিএসই বোর্ডের পড়ুয়াদের জন্য। সিবিএসই বোর্ডের সচিব বুধবার জানালেন, দশম শ্রেণির পরীক্ষা আর হবে না। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের গ্রেড দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে। লকডাউন পরে দিন নির্ধারণ হবে। দ্বাদশ শ্রেণির ১২টি পরীক্ষা হবে। ফল প্রকাশ হতে সময় লাগবে আড়াই মাস। বুধবার বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, সচিব দেশের প্রায় ১০০টি স্কুলের প্রিন্সিপালদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয় হয়েছে। কথা হয় রাজ্যগুলির শিক্ষামন্ত্রীদের সঙ্গেও। শুধু পরীক্ষা হবে পূর্ব দিল্লির একটি অংশের, যেখানে বিশেষ কারণে পরীক্ষা নেওয়া যায়নি। আইসিএসসি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই সপ্তাহতেই তারা তাদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে।

Corona update

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...