Friday, June 26, 2026

করোনা মুক্ত ত্রিপুরা, গত ১৪ দিনে রাজ্যে নতুন সংক্রমণ নেই

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের পঞ্চম রাজ্য হিসেবে করোনা মুক্ত ঘোষণা করা হল ত্রিপুরাকে। আগেই উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুরকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। রাজ্যে দু’জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন। ইতিমধ্যেই তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সংশ্লিষ্টদের সংক্রমণ ধরা পড়ার পরেই আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। শুরু হয় করোনা পরীক্ষা টেস্টিং। রাজ্যে জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। যার মধ্যে ৪৪৫০ জনের পরীক্ষা হয়েছে বলে খবর। গত ১৪ দিন ধরে ত্রিপুরাতে নতুন কোনও সংক্রমণের খবর নেই। তারপরেই এই রাজ্যকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন, অন্য কোনও রাজ্য থেকে যাতে সংক্রমণ না ছাড়াই সেটা দেখাই এখন লক্ষ্য।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...