Saturday, April 18, 2026

লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে স্পষ্ট জানায়নি কেন্দ্র, অভিযোগ রাজীব সিনহার

Date:

Share post:

রবিবারের পরেও লকডাউন চলবে কি না কেন্দ্রীয় সরকারের তরফে এখনও পর্যন্ত তার কোনও স্পষ্ট নির্দেশ মেলেনি। অভিযোগ করলেন মুখ্যসচিব রাজীব সিনহা। বৃহস্পতিবার, নবান্নে সাংবাদিকদের জানান, বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার সঙ্গে এদিন তাঁর দীর্ঘক্ষণ ভিডিও কনফারেন্স হয়। কিন্তু তিন তারিখের পরেও লকডাউন চলবে কি না তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কোনও স্পষ্ট কথা বলেননি।

সব রাজ্য থেকে রিপোর্ট আসার পরেই তা খতিয়ে দেখে কেন্দ্রের তরফে এই বিষয়ে নির্দেশিকা জারি করা হবে বলে কেন্দ্রীয় সচিব জানিয়েছেন।
এদিকে লকডাউন নিয়ে রাজ্য সরকারের গঠিত তিনটি টাস্কফোর্সের তরফে বৃহস্পতিবার রিপোর্ট জমা পড়েছে বলে মুখ্যসচিব জানান। শুক্রবার, অর্থমন্ত্রী অমিত মিত্রর পৌরহিত্যে গঠিত কমিটির বৈঠকে রিপোর্ট নিয়ে আলোচনার পরে রাজ্যে লকডাউনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজীব সিনহা।

Related articles

বন্দুক হাতে বিজেপি প্রার্থী! ভাইরাল ছবিতে শুরু বিতর্ক

নির্বাচনে প্রার্থী বাছতে মারামারি থেকে জাতীয় নেতাদের অপদস্ত করা – কোনও পর্বই বাকি রাখেনি রাজ্য বিজেপির নেতারা। সেখানেই...

জাতীয় স্বীকৃতির দোরগোড়ায় দিঘার জগন্নাথধাম, ভোগ প্রসাদের শুদ্ধতায় এবার FSSAI-এর শীলমোহর 

পুরীর ধাঁচে দিঘায় জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ এবার জাতীয় মানের শংসাপত্র পেতে চলেছে। খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ...

নাকে খত দিলেন ডোনাল্ড ট্রাম্প! হরমুজ খুলে দিল ইরান

পশ্চিম এশিয়ায় যে টুকু যুদ্ধ পরিস্থিতিতে মানুষের প্রাণ যাচ্ছিল, এবার কার্যত তার দায়ও স্বীকার করে নিলেন মার্কিন রাষ্ট্রপতি...

IPL: লজ্জা! হাফ ডজন ম্যাচ শেষেও জয় অধরা, প্লে-অফের আশাও ক্ষীণ নাইটদের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। নাইটদের বিরুদ্ধে ৫ উইকেটে জয় গুজরাট টাইটান্সের। সেই প্লে ছয় ম্যাচ পরও...