Monday, April 27, 2026

অসহায়-বৃদ্ধদের পাশে কোচবিহার প্রশাসন

Date:

Share post:

শারীরিকভাবে অসুস্থ ও বৃদ্ধদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল কোচবিহার জেলা প্রশাসন। শুক্রবার কোচবিহারের ১৮ নম্বর ওয়ার্ডের দশজন বাসিন্দার বাড়িতে তাঁদের বরাদ্দ চাল ও অন্যান্য রেশন সামগ্রী পৌঁছে দেন কোচবিহার সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, সদর পুর এলাকার সমস্ত রেশন ডিলারদের সঙ্গে আলোচনা করে এলাকার বৃদ্ধ মানুষ একা থাকেন কিংবা যাঁদের রেশন নিতে যাওয়ার ক্ষমতা নেই, তাঁদের বাড়িতে প্রশাসন থেকে রেশন পৌঁছে দেওয়া হবে। আগামী তিন মাস এই ভাবেই রেশন পৌঁছে দেবেন প্রশাসনিক আধিকারিকরা।

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...