Wednesday, April 29, 2026

করোনার উৎস নিয়ে ট্রাম্পের উল্টো মত মার্কিন গোয়েন্দা বিভাগের!

Date:

Share post:

চিনের উহানের গবেষণাগারে নভেল করোনাভাইরাস তৈরি করে গোটা বিশ্বে ছড়ানো হয়েছে বলে যে জল্পনা দানা বেধেছে, এবার তা উড়িয়ে দিল খোদ মার্কিন গোয়েন্দা বিভাগ। তারা জানিয়ে দিল, মানুষের তৈরি নয় এই ভাইরাস। স্বভাবতই এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরো উল্টো।

আমেরিকার ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স জানিয়েছে, দেশের গোটা গোয়েন্দা বিভাগ পরিস্থিতির উপর নজর রেখেছে। বিজ্ঞানসম্মতভাবে ভাইরাসটি নিয়ে তথ্য সংগ্রহ করার পর জানা গিয়েছে কোভিড-১৯ মানুষের তৈরি নয় বা জিনগত ভাবে কোনও পরিবর্তন ঘটানো হয়নি। অর্থাৎ এটি উহানের ল্যাবে তৈরি নয়।

আমেরিকা সহ গোটা বিশ্বে করোনা সংক্রমণ ছড়ানোর পরই চিনের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, ভাইরাসজনিত বিশ্ব মহামারির জন্য দায়ী চিন। এজন্য চিনকে ক্ষতিপূরণও দিতে হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের সেই বক্তব্যের কয়েক ঘণ্টা বাদে মার্কিন গোয়েন্দা বিভাগ এমন উল্টো তথ্য তুলে ধরেছে।

 

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...