Saturday, April 25, 2026

জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ, গ্রেফতার বহিস্কৃত বিজেপি নেতা

Date:

Share post:

জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জম্মু ও কাশ্মীরের বহিষ্কৃত বিজেপি নেতাকে গ্রেফতার করল এনআইএ। অস্ত্র সরবরাহের অভিযোগে বিজেপি নেতা তারিক আহমেদ মীরের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও বিজেপি জানিয়েছে ২০১৮ সালে তারিক আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলার ওয়াচি থেকে বিজেপির টিকিটে ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এমনকী দলীয় সমাবেশে ওই বছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চ ভাগ করে নেন তিনি। বিজেপির এক মুখপাত্র আলতাফ ঠাকুর বলেছেন, “আমরা জানি না যে তিনি কীভাবে বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন।”

হিজবুল গোষ্ঠীর অন্যতম সদস্য নাভিদ জিজ্ঞাসাবাদে জানিয়েছিল, তারিক আহমেদ তার দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছিলেন। বৃহস্পতিবার তারিক আহমেদ জম্মুর এনআইএ আদালতে হাজির করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

Related articles

শনিবারের নির্বাচনী প্রচারে ভবানীপুরের পাশাপাশি উত্তরপাড়া-দমদমেও কর্মসূচি মমতার 

দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। প্রচার শেষ হবে আগামী ২৭ এপ্রিল বিকেলে। এই মুহূর্তে নিজের...

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...