Sunday, June 28, 2026

দিল্লির সিআরপিএফ ক্যাম্পে করোনা আক্রান্ত ১২২, উদ্বিগ্ন স্বরাষ্ট্রমন্ত্রক

Date:

Share post:

করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এক জওয়ান। তার পরই এক হাজার জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছিল। কিন্তু তাতেও সংক্রমণ ঠেকিয়ে রাখা সম্ভব হল না দিল্লির ময়ূরবিহারের সিআরপিএফ ক্যাম্পে। এখনও পর্যন্ত ১২২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। পূর্ব দিল্লির ওই ক্যাম্পে রয়েছে সিআরপিএফ-এর ৩১ নম্বর ব্যাটেলিয়ন। বেশ কয়েক দিন আগেই ওই ব্যাটেলিয়নেরই এক জওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সিআরপিএফের ওই সদস্য করোনা রোগীদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিলেন। গত ১৭ এপ্রিল তাঁর দেহেই করোনার উপসর্গ দেখা দেয়। ২১ এপ্রিল পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর চিকিৎসা হয় রাজীব গান্ধী হাসপাতালে। এরপর একে একে ওই ব্যাটালিয়নের সদস্যরা করোনায় আক্রান্ত হতে থাকেন। এক হাজার জনকে কোয়ারান্টিনে পাঠানো হয়। সিআরপিএফ সূত্রে খবর, ইতিমধ্যেই ১২২ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আরও ১০০ জনের রিপোর্ট আসা বাকি। কীভাবে এত দ্রুত সংক্রমণ ছড়াল, সিআরপিএফ-এর ডিজি এপি মাহেশ্বরীর কাছে তার ব্যাখ্যা চেয়েছে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...