Saturday, May 9, 2026

লকডাউনে লোকালয়ে বিষধর সাপ দেখতে সামাজিক দূরত্ব ভেঙে উপচে পড়লো হুজুগে ভিড়!

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সংক্রমণ রুখতে একমাত্ৰ উপায় সামাজিক দূরত্ব। কিন্তু কে কার কথা শোনে। কিছু একটা হুজুগ পেলেই হলো। জীবন যায় যাক, বুড়ো আঙুল লকডাউনকে।

শনিবার হুগলি জেলার ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস আর বি এস রোডের (ওয়েস্ট) একটি পুকুর পাড়ে এক বিশালাকার বিষধর সাপের দেখা মিললো। যেটা চন্দ্রবোড়া নামে পরিচিতি। স্থানীয় লোকেরা আতঙ্কিত হয়ে খবর দেন ভদ্রেশ্বর থানায়। এরপর চন্দন ফ্লেমিং সিং নামের এক সর্প বিশারদ এসে সাপটিকে উদ্ধার করেন।

তিনি জানান, সাপটি অত্যন্ত বিষধর। প্রায় ৫ ফুট লম্বা। ওই সর্প বিশারদের দাবি, এই লকডাউন পিরিয়ডে এইসব জীবজন্তুর তাদের প্রকৃত পরিবেশ ফিরে পেয়েছে। তারা নির্ভয়ে তাই বাইরে বেরোচ্ছে। সাপটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় পৌঁছে দেবে বলে জানান নিরাপদ আশ্রয় পৌঁছে দেবে বলে জানান।

তবে সাপটিকে দেখতে যেভাবে ভিড় উপচে পড়েছিল, তা যথেষ্ট উৎকণ্ঠের বিষয়। বেশিরভাগ মানুষ একে অন্যের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। যাদের বেশিরভাগের মুখেই ছিল না মাস্ক। মোবাইলে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। প্রশাসন সব দেখেও কেন ভিড় সরালো না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...