Friday, June 19, 2026

বাঁশ হাতে বাঘের সঙ্গে দুঃসাহসিক লড়াই বনকর্মীর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

হাতিয়ার বলতে শুধু একটি বাঁশ। আর বাঁশ দিয়েই তেড়ে আসা বাঘকে পরাস্ত করে কৃষককে বিপদের হাত থেকে বাঁচালেন তিনি। উত্তরপ্রদেশের পিলভিটের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

 

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ট্রাক্টরের ওপর উঠে পড়েছে একটি বাঘ। অপরপ্রান্তে রয়েছেন এক ব্যাক্তি। স্বভাবতই বাঘের ভয়ে সিঁটিয়ে পড়েছেন তিনি। খবর পেয়ে দ্রুত সেখানে যান বনকর্মীরা। বিশালাকার বাঘের সঙ্গে লড়াই করতে বনকর্মীর ভরসা লাঠি। ওই লাঠি দিয়ে চলে লড়াই। ক্রমশই লাঠি দিয়ে খোঁচা দিতে থাকেন বনকর্মী। কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয় বাঘ। তাই লাঠির খোঁচা সহ্য করে ট্রাক্টরের উপরে বসে লড়াই চালিয়ে যায়। তবে শেষ পর্যন্ত আর নিজেকে সামলে রাখতে পারেনি বাঘটি। ট্রাক্টর থেকে প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়। তারপরই ভয় পেয়ে যায় বাঘটি। ঘটনাস্থল ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় সে।

 

এত বড় বাঘের সঙ্গে লড়াই করে ট্রাক্টরে থাকা ব্যক্তির প্রাণ বাঁচানোর জন্য বনকর্মীর সাহসের প্রশংসা করেছেন প্রায় সকলেই।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...