Monday, May 11, 2026

কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই, রাজ্যের স্বার্থে আমাকে ব্যবহার করুন: মমতাকে অধীর

Date:

Share post:

“কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। আপনার স্বার্থে, আমাদের রাজ্যের স্বার্থে আমাকে ব্যবহার করুন, পরিযায়ীদের ফেরানোর সব কৃতিত্ব আপনারই হোক, আমায় শুধু কাজ করতে দিন”, ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার স্বার্থে এমন বিনীত ভাবেই আবেদন করলেন বহরমপুরের সাংসদ তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। বাকি রাজ্য ফেরানোর উদ্যোগ নিয়েছে। কেন্দ্র সবাইকে ট্রেন দিচ্ছে। তাহলে বাংলা কেন পাবে না?”

এর পরই তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী বলেন, “আপনি আমাকে আপনার সরকারের পক্ষ থেকে কাজে লাগান। আমি আপনাকে সাহায্য করতে চাই। কোনও রাজনৈতিক ধান্দাবাজির জন্য এই আবেদন করছি না। বাংলার পরিযায়ী শ্রমিকরা কাঁদছে, তাঁদের বাঁচাতে হবে।”

এদিকে, সোমবার থেকে রাজ্যজুড়ে পরিযায়ী শ্রমিকদের নাম-তালিকা ব্লকে ব্লকে,বিডিও, এসডিও, ডিএমদের পাঠানোর কর্মসূচি শুরু করেছে সিপিএম।

Related articles

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...