Monday, May 18, 2026

ন’বছর পর বসল নতুন লেনিন মূর্তি !

Date:

Share post:

ন’বছর পর ফের বসল লেনিন মূর্তি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় লকডাউন চলাকালীন এই মূর্তি বসানো নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 2011 সালে যখন রাজ্যে পালাবদল ঘটে তখন গরবেতার আমলাগোড়ায় এই মূর্তি ভাঙার দায় চাপানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের ওপর । দুদিন আগে সেই একই জায়গায় লেলিনের মূর্তি বসিয়েছে সিপিএম। জানা গিয়েছে, কলকাতা থেকে এই মূর্তি গড়বেতায় নিয়ে আসতে প্রায় 22 হাজার টাকা খরচ করেছে সিপিএম। যে জায়গায় আগের মূর্তিটি বসানো ছিল সেই জায়গাটি সংস্কার করে নতুন মূর্তিটি বসানো হয় মে দিবসের দিন সকালে। বরং বলা ভালো বেশ কয়েকদিন এই মূর্তিটি পলিথিনে মুড়ে রেখে দেওয়া হয়েছিলো। শ্রমিক দিবসের সকালে সেই পলিথিন খুলে নেওয়া হয়। এমনকি বেশি সদস্য সমর্থক সেদিন হাজির না হলেও, যারা ছিলেন তারা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলেন। স্থানীয় নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জানা গিয়েছে, এর আগে স্থানীয় নেতৃত্ব মে- দিবস এর কর্মসূচি পালন করতেন পুরনো মূর্তির পাদদেশে । রাজ্যে পালাবদলের পর দলীয় কর্মসূচিতে যে ভাটা পড়েছিল, সেকথা স্বীকার করে নেন সিপিএম জেলা কমিটির সদস্য তপন ঘোষ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দিবাকর ভূঁইয়া প্রমুখ। নতুন মূর্তি বসাতে ন’বছর সময় লাগার জন্য তৃণমুলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সিপিএম নেতৃত্ব। যদিও তৃণমূল সেই অভিযোগ মানতে চায়নি। বরং তাদের যুক্তি, এতদিন ধরে মূর্তি না বসাতে পারা সিপিএমের ব্যর্থতাকেই প্রকাশ্যে নিয়ে এসেছে।

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...