Saturday, April 4, 2026

BIG BREAKING: কথা রাখলেন মুখ্যমন্ত্রী, ২৫০০ পরিযায়ী নিয়ে রাজ্য আসছে দুটি বিশেষ ট্রেন

Date:

Share post:

প্রতিশ্রুতি মত কথা রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজস্থানের কোটা থেকে ৯৫টি বাসে প্রায় আড়াই হাজার পড়ুয়াকে রাজ্যে ফিরিয়ে আনার পর এবার ২৫০০ জন পরিযায়ীকে রাজ্যে ফেরাচ্ছেন মুখমন্ত্রী।

আগামীকাল, সোমবার কেরালা এবং আজমের থেকে এ রাজ্যের পরিযায়ী শ্রমিক-পর্যটক-পড়ুয়াদের জন্য বিশেষ দুটি ট্রেন ছাড়ছে। মুখ্যমন্ত্রী নিজেই টুইট করে একথা জানিয়ে দিলেন।

দুটি ট্রেনের মধ্যে ১২০০ পরিযায়ী যে নিয়ে বিশেষ ট্রেন রাজস্থানের আজমের থেকে রওনা হবে সেই ট্রেনটি আগামী ৫ মে দুপুরের দিকে রাজ্যে পৌঁছে যাবে। সেই মোতাবেক মেডিক্যাল টেস্ট ও বিভিন্ন জেলায় ওই শ্রমিকদের পাঠানোর জন্য বাসের ব্যবস্থাও থাকবে বলে জানানো হয়েছে। ট্রেনটি রাজ্যের দুর্গাপুর এবং ডানকুনি স্টেশনে থামবে।

প্রত্যেক পরিযায়ী স্বাস্থ্যবিধি এবং নিয়ম মেনে ট্রেনে উঠবেন এবং গন্তব্যস্থলে পৌঁছাবেন। একথাও জানালেন মুখ্যমন্ত্রী।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...