Wednesday, April 29, 2026

লিটার লিটার অক্সিজেন লেগেছে আমায় বাঁচাতে, জানালেন বরিস জনসন

Date:

Share post:

“ডাক্তাররা প্রায় ধরেই নিয়েছিলেন আমাকে বাঁচানো যাবে না। এতটাই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। লিটার লিটার অক্সিজেন লেগেছে আমায় বাঁচাতে। ডাক্তাররা অসাধ্যসাধন করেছেন, আমি নিজেও মনোবল ধরে রেখেছিলাম। এর ফলেই ফিরে আসতে পেরেছি। অথচ প্রথমদিকে বুঝতেই পারিনি অবস্থা এতটা খারাপ হতে চলেছে।”

বক্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রাণঘাতী করোনা যুদ্ধে জয়লাভের পর রবিবার সান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের কঠিন অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি। ইতিমধ্যেই ব্রিটেনে করোনায় মৃত্যুসংখ্যা ২৮ হাজার পেরিয়ে গিয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮২ হাজারের বেশি। খোদ দেশের প্রধানমন্ত্রীর অভিজ্ঞতাই বুঝিয়ে দেয়, কী কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে জনসনের দেশ।

নিজে বেঁচে ফিরেছেন। সুস্থ হয়ে কাজেও যোগ দিয়েছেন। এরই মধ্যে জন্ম হয়েছে বরিস জনসন ও তাঁর বান্ধবী কেরি সাইমন্ডসের শিশুপুত্রের। যে দুই ডাক্তারের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় করোনাযুদ্ধে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরেছেন তিনি, তাঁদের দুজনেরই নাম নিক। প্রাণ বাঁচানো দুই চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়ে এবার সদ্যোজাত শিশুপুত্রের নাম নিকোলাস রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

Related articles

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...