Thursday, June 11, 2026

কাজ শুরু হবে, এই কারণ দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের ট্রেন বাতিল কর্নাটক সরকারের

Date:

Share post:

কাজ শুরু হবে। এই কারণ দেখিয়ে পরিযায়ী শ্রমিকদের ট্রেন বাতিল করল কর্নাটক সরকার। তৃতীয় দফার লকডাউন চালু করেছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় অনেকক্ষেত্রে লকডাউন শিথিল করেছে কর্নাটক সরকার। তাই পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়ি না ফেরার অনুরোধ জানিয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

রাজ্যের মুখ্যসচিব শ্রমিক ট্রেন বাতিল করার জন্য রেলের কাছে চিঠি পাঠিয়েছিলেন। তারপরই বাতিল করা হয় শ্রমিক ট্রেন। জানা গিয়েছে, বেঙ্গালুরুর এগজিবিশন সেন্টারে প্রায় ১০,০০০ বিহারের শ্রমিক রয়েছেন। তিনটি ট্রেন বুধবার কর্নাটক থেকে বিহারর পথে রওনা হওয়ার কথা ছিল। তিনটে ট্রেনই বাতিল করা হয়েছে। শ্রমিকদের উদ্দেশ্যে ইয়েদুরাপ্পার বার্তা, কিছুদিন অপেক্ষা করুন। বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু হবে।”

করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন বহু শ্রমিক। মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফিরেছেন অনেকেই। আবার পথে মৃত্যু হয়েছে শ্রমিকদের। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রমিকদের ট্রেনে করে বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তবে কর্ণাটক সরকারের ট্রেন বাতিলের পিছনে দেশের শ্রমিক সংকট কাটানো মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে গেলে তাঁদের কাজে ফেরা সমস্যা হয়ে দাঁড়াবে।

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...