Monday, April 6, 2026

মদের দামে বিশেষ ‘করোনা-সেস’ বসাতে উদ্যোগী একাধিক রাজ্য

Date:

Share post:

করোনার দাপটে আর্থিকভাবেও বিপর্যস্ত হয়েছে দেশের রাজ্যগুলি৷

বেহাল অর্থনীতিকে কিছুটা হলেও চাঙ্গা করতে রাজ্যগুলি বিকল্প পথ খুঁজে চলেছে৷

এমনই এক বিকল্প ভাবনা, মদের দামে বিশেষ সেস বসিয়ে আয় বাড়ানো৷ দেশের একাধিক রাজ্য এই পথে হাঁটতে চলেছে৷ দিল্লি, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান ইতিমধ্যেই ৩০ থেকে ৭০ শতাংশ অতিরিক্ত সেস বসিয়ে মদের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দিল্লিতে পেট্রল ও ডিজেলের উপরও কর বাড়ানো হয়েছে। নতুন এই কর বসানোর ফলে দিল্লিতে ডিজেলের দাম ৭ টাকা এবং পেট্রলের দাম দেড় টাকা বাড়তে চলেছে৷ জিএসটি প্রক্রিয়ার পর মদ, পেট্রোপণ্য থেকে সংগৃহীত কর থেকে রাজ্যের সিংহভাগ রাজস্ব আসে৷ তাই লকডাউনের মধ্যেই মদের দোকান খুলে দেওয়ার সিদ্ধান্তে কোনও সরকারই আপত্তি করেনি৷ একমাত্র চেন্নাই শহরে মদ বিক্রি চালু করেও ভিড়ের ঠেলায় ফের বন্ধ করা হয়েছে৷ কেজরিওয়ালের পথ অনুসরন করে একাধিক রাজ্য মদ ও পেট্রোপণ্যের উপর অতিরিক্ত কর বা সেস চাপাতে চাইছে৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই দিল্লিতে মদের দামের উপর ৭০% নতুন কর চাপিয়েছে কেজরি সরকার৷ অন্ধ্রপ্রদেশ বাড়িয়েছে ৫০ %, রাজস্থান চাপিয়েছে ৩০ %। মদের উপর কর বসিয়ে রাজস্ব সংগ্রহের তালিকার শীর্ষে আছে উত্তরপ্রদেশ। গত আর্থিক বছরে উত্তরপ্রদেশ এই খাতে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা আয় করেছে। সেই তুলনায় পশ্চিমবঙ্গ অবশ্য অনেক কম, আয়ের পরিমাণ ১১ হাজার ৮৭৩ কোটি টাকা।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...