Tuesday, June 23, 2026

জাতের ভিত্তিতে রেশন! খাস বাংলায়

Date:

Share post:

জাতপাতের ভিত্তিতে রেশন দেওয়ার অভিযোগ। তাও আবার এই বাংলায়! ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদায়। লকডাউনের পর থেকে মানুষের খাদ্য সামগ্রীতে টান পড়েছে৷ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করলেও সেই রেশন নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ উঠছে। এবার দুর্নীতির পাশাপাশি জাতপাতের ভিত্তিতে তালিকা তৈরি করে রেশন দেওয়ার অভিযোগ উঠল এক ডিলারের বিরুদ্ধে। একটি সরকারি ন্যায্যমূল্যের খাদ্য সরবরাহ দোকানের সামনে নোটিশ ঝোলানো হয়। তাতে লেখা-
১ ও ২ তারিখ- আদিবাসী সম্প্রদায়
৩-৪ তারিখ- দাস সস্প্রদায়
৫-৬ তারিখ- নমসূদ্র সম্প্রদায়
৭-৮ তারিখ- পাল সম্প্রদায়

ভিন্ন ভিন্ন তারিখে, ভিন্ন সম্প্রদায়ের তালিকা টাঙিয়ে কয়েক ধরে এভাবেই জাতপাতের ভিত্তিতে তালিকা করে রেশন দিচ্ছিলেন ওই রেশন ডিলার।

বিষয়টি নজরে আসতেই ওই দোকানে যান উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ। ঘটনার সত্যতা স্বীকার করেন দোকানের মালিক বরেন বিশ্বাস। ভবিষ্যতে আর এমন করবেন না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন খাদ্য কর্মাধ্যক্ষI

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...