Tuesday, May 26, 2026

‘বয়েজ লকার রুম ‘ নিয়ে সরব বলি অভিনেত্রীরা

Date:

Share post:

ইনস্টাগ্রামে স্কুল ছাত্রদের গ্রুপ বয়েজ লকার রুম নিয়ে বিতর্ক অব্যাহত। তরুণ প্রজন্মের এহেন আচরণে স্তম্ভিত এবং একইসঙ্গে উদ্বিগ্ন সবাই। এবার এই ঘটনায় সরব হলেন বলিউড তারকারা। প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। টুইটারে তিনি লিখেছেন, এই কথা দেখে স্পষ্ট যে, কীভাবে কম বয়সীদের মধ্যে পুরুষত্ববোধ জেগে ওঠে।শুধুমাত্র ধর্ষকদের ফাঁসিতে ঝুলিয়েই লাভ নেই। মানসিকতা ধ্বংস করতে হবে। যাতে ভবিষ্যতের ধর্ষক জন্ম নিতে না পারে।”

অভিনেত্রী রিচা চাড্ডাও টুইটারে সরব হয়েছেন। তিনি লিখেছেন, “এটা একটা মারাত্মক সমস্যা। যৌন শিক্ষা নিয়ে কমবেশি প্রত্যেকেই আড়ষ্ট। যৌন শিক্ষার পরিবর্তে সেই সংক্রান্ত ছবিতেই আসক্ত হয়ে পড়ছে। আগামী দিন আরও বিপজ্জনক।” সোনম কাপুর বলেন, এই জঘন্য অপরাধের জন্য ছেলেদের লজ্জা হওয়া উচিত। বাবা-মা এবং বেড়ে ওঠার পরিবেশ এর মূল কারণ। ইনস্টাগ্রাম গ্রুপের মাধ্যমে এই ধরনের কুরুচিকর আচরণ নিয়ে হতবাক অনেকেই। দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। ইতিমধ্যেই গ্রুপটিকে ব্লক করে দেওয়া হয়েছে।

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...