Saturday, May 16, 2026

হাঁটা পথে রাজ্যে ঢুকলেন পরিযায়ী শ্রমিকরা, হল না হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন!

Date:

Share post:

ভিন রাজ্য থেকে হাঁটাপথে বাংলায় ফেরা শ্রমিকদের থার্মাল স্ক্রিনিং ছাড়া হল না কোনও পরীক্ষা। এমনকী তাঁদের হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইন করার ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। অথচ পুলিশের তরফ থেকে তাদের খাবার দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে।

কেউ থাকেন অসমে,কেউ কোচবিহার কেউবা মাথাভাঙায়।সকলেই রোজগারের খোঁজে ভিন রাজ্যে গিয়েছিলেন। কিন্তু লকডাউনের জন্য বিপাকে পড়েন। কাজ না থাকায় বাড়ি ফেরার জন্য তাই হাঁটাপথই বেছে নিয়েছেন। স্ত্রী, শিশু সন্তান নিয়ে খালি পায়ে মাইলের পর মাইল হাঁটছেন। ভ্যানে, সাইকেলে মালপত্র বোঝাই করে তাঁরা গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। বিহারে কাজ করতে গিয়েছিলেন। সেখানে এক ইটভাটাতে কাজ করতেন। কিন্তু লকডাউনের জন্য ভাটা বন্ধ হয়ে যায়। মালিকও তাঁদের রাখতে চায়নি। তাই অবশেষে হেঁটে, ভ্যানে, সাইকেলে রওনা দিয়েছেন।
এক শ্রমিক জানান, বুধবার রাত ২টো নাগাদ তাঁরা একসাথে ৮০জন রওনা দেন। সারারাত হেঁটে সকালে এক জায়গায় খাবার খান। আবার ফুলবাড়ি পৌঁছে খাবার পান। এর আগে বাংলা-বিহার সীমানায় তাঁদের শুধু থার্মাল স্ক্রিনিং করা হয়। কিন্তু অভিযোগ, আর কোনরকম পরীক্ষা বা স্যানিটাইজশন করা হয়নি। এমনকী কোনো ওষুধও দেওয়া হয়নি তাঁদের। দেওয়া হয়নি স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার, হোম আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও। অথচ তাঁরা আসছেন যেনে ফুলবাড়িতে স্থানীয় প্রশাসন তাঁদের জন্য খাবার ব্যবস্থা করে। খাওয়া-দাওয়া করে তাঁরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...