Sunday, May 3, 2026

ডিজিটাল কার্ড ছাড়াই মিলবে রেশন! লকডাউনেও ফের কল্পতরু মমতা

Date:

Share post:

আপনার ডিজিটাল রেশন কার্ড নেই। অথচ, লকডাউননে খাদ্য সঙ্কটে ভুগছেন। কোনও চিন্তা নেই। লকডাউনেও কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে এই কঠিন সময়ে রেশন বন্টন নিয়ে বড়সড় পদক্ষেপ নিলো রাজ্য সরকার। এখন থেকে ডিজিটাল কার্ড নেই, এমন উপভোক্তাদেরও রেশন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্ৰীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিজিটাল রেশন কার্ড নেই বা যাঁরা এখনও ডিজিটাল রেশন কার্ডের আবেদন করে উঠতে পারেননি, তাঁদের জন্যও রেশন বরাদ্দ করা হবে এই লকডাউন পর্বে।

কিন্তু ডিলাররা কীভাবে বুঝবেন? জানা যাচ্ছে, এই সকল গ্রাহকরা সরকারের কাছে আবেদন করলে তাঁদের জন্য বিশেষ কুপন বরাদ্দ করবে রাজ্য সরকার। এবং ডিলারের কাছে সেটা দেখালেই মিলবে রেশন।

অর্থাৎ, রেশন ব্যবস্থার জন্য গরিব মানুষ তো উপকৃত হচ্ছিলেন, এবার সাধারণ মধ্যবিত্তরা মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগে উপকৃত হবেন।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...