Monday, May 4, 2026

BIG BREAKING: মহারাষ্ট্রে মালগাড়ির ধাক্কায় ১৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যু , জখম বহু

Date:

Share post:

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ১৪ জন পরিযায়ী শ্রমিকের। জখম হয়েছেন পাঁচজন। ওই শ্রমিকরা কোন রাজ্যের এখনও তা স্পষ্ট নয়। ঘটনা স্থলে বিশাল পুলিশ বাহিনী। পুরো ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

দীর্ঘ লকডাউনে আর তাঁরা থাকতে পারছিলেন না। উদগ্রীব হয়েছিলেন ঘরে ফেরার জন্য। পরিবার-পরিজনদের পাশে থাকার জন্য। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির সঙ্গে সমন্বয় দেখে বিশেষ ট্রেনে ব্যবস্থা করে ধীরে ধীরে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছে। কিন্তু তার মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা।

বিশেষ শ্রমিক ট্রেনের ওপর ভরসা না রেখে একঝাঁক শ্রমিক হাঁটা শুরু করেছিলেন রেললাইন ধরে। কিন্তু কে জানতো এটাই তাঁদের শেষযাত্রা। অভুক্ত, ক্লান্ত,পরিশ্রান্ত, দুর্বল শ্রমিকের দল একটু বিশ্রাম নিতে বসেছিলেন রেললাইনের ধারেই। কখন যে চোখ লেগে গেছিল, বুঝতে পারেনি। আর তাতেই একেবারে চিরঘুমের দেশে চলে গেলেন ১৪ জন গরিব পরিযায়ী শ্রমিক।

ট্রেনের হর্নের আওয়াজ তীব্র ওই ক্লান্ত শ্রমিকদের কান পর্যন্ত পৌঁছয়নি। অগত্যা রেললাইনের ওপরেই পড়ে রইল ১৪ জন শ্রমিকের নিথর দেহ। তাদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।

ঔরঙ্গাবাদ পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকরা জানলায় একটি স্টিল প্ল্যান্টে কাজ করতেন। লকডাউনে আটকে পড়েছিলেন তাঁরা। বাড়ি ফিরতেই একসঙ্গে রেললাইন ধরে ৬৫ কিলোমিটার হেঁটেছিলেন। ভোররাতে ঔরঙ্গাবাদের কর্মাদ সংলগ্ন এলাকায় লাইনের ওপরেই ঘুমিয়ে পড়েন তাঁরা । ভোর সাড়ে পাঁচটা নাগাদ একটি মালগাড়ির ধাক্কায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে