Sunday, June 14, 2026

মানসিক অবসাদ কাটাতে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং শুরু করছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

দীর্ঘ লকডাউনে পড়াশুনা শিকয়ে উঠেছে। কবে এর শেষ কেউ জানে না। তাই এবার ছাত্রছাত্রীদের দাবি মেনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং শুরু করতে চলেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সপ্তাহে তিনদিন (বুধ, বৃহস্পতি এবং শুক্রবার) করে পড়ুয়ারা তাঁদের মানসিক সমস্যার কথা জানাতে পারবেন। সেই মতো বিশ্ববিদ্যালয় নিযুক্ত কাউন্সেলর পড়ুয়াদের সাহায্য করবেন।

ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়েছে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। তবে সমস্যা নিয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাউন্সেলরকে আগাম জানাতে হবে অৰ্থাৎ, যে পড়ুয়া কাউন্সেলিং পেতে চান, তাঁকে আগাম নাম নথিভুক্ত করতে হবে। ওই তিন দিন নির্দিষ্ট সময়ে (সওয়া ৩টে থেকে সওয়া ৫টা) কাউন্সেলররা পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশনের (আইসি) পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে এমন কাউন্সেলিং প্রক্রিয়া চালুর দাবি করা হয়েছিল। তাদের বক্তব্য ছিল, করোনা পরিস্থিতিতে অনেক ছাত্রছাত্রী মানসিক অবসাদে ভুগছেন। তাঁদের সাহায্য করার জন্য এটার প্রাসঙ্গিকতা রয়েছে। সেই দাবি মেনে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Related articles

অভিষেকের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন মমতা, ফেসবুক লাইভে মন্তব্য পার্থর!

ভোটে ভরাডুবির পর যখন তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙ্গনের ছবি ধরা পড়ছে ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত...

আজই ইরানের সঙ্গে শান্তি চুক্তি আমেরিকার! বড় ঘোষণা ট্রাম্পের 

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতি কি এবার অতীত হতে চলেছে? বারুদের গন্ধ ভুলে স্বাভাবিক ছন্দে চলবে হরমুজ Strait of...

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...