Monday, April 13, 2026

বিশেষ চাহিদাসম্পন্ন মাকে জ্যান্ত কবর দিল ছেলে

Date:

Share post:

মা বিশেষ চাহিদাসম্পন্ন। এদিকে ছেলের আর্থিক অবস্থা ভালো না। তাই তাঁকে দেখভাল করতে চান না ছেলে। সুযোগ বুঝে ফাঁকা কবরস্থানে মাকে মাটি চাপা দিয়ে দেয় গুণধর। এদিকে শাশুড়ি বাড়ি না ফেরায় সন্দেহ হয় পুত্রবধূর। পুলিশের দ্বারস্থ হন তিনি। তারপরই ফাঁস হয় বৃদ্ধার ছেলের কীর্তিকলাপ।

ঘটনা উত্তর চিনের। ওই বৃদ্ধার বয়স ৭৯ বছর। ছেলে ইয়াংয়ের আর্থিক অবস্থা সচ্ছল নয়। তাই বিশেষ চাহিদা সম্পন্ন মাকে জ্যান্ত কবর দিতে চেয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, ২ মে হুইল চেয়ারে মাকে নিয়ে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। ঘণ্টাখানেক পর বাড়ি ফেরেন তিনি। কিন্তু তাঁর মা আর ফেরেননি। এভাবে তিনদিন কেটে যাওয়ায় বৃদ্ধার পুত্রবধূ খবর দেয় পুলিশে। পুলিশ জানতে পারে শানজাই গ্রামের এক কবরস্থানে মাটি চাপা দিয়ে মাকে রেখেছে ছেলে। মাটিচাপা অবস্থাতেই সাহায্য চেয়েছিলেন বৃদ্ধা। কিন্তু গলার স্বর ক্ষীণ হওয়ায় বুঝতে পারেননি কেউ। শেষমেশ উদ্ধারকারীরা ওই বৃদ্ধাকে কবরস্থান থেকে উদ্ধার করেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...