Friday, June 19, 2026

নিজের অ্যালবামের মিউজিক অ্যারেঞ্জমেন্টের  কৃতিত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে বাবুল

Date:

Share post:

একটি মিউজিক অ্যালবাম। অ্যালবামের গায়ক-গায়িকা কলকাতার দুই তারকা। অলকা ইয়াগনিক আর বাবুল সুপ্রিয়। আর এই অ্যালবাম নিয়েই চ্যালেঞ্জের মুখে বিজেপি নেতা, সাংসদ তথা কেন্দ্রের মন্ত্রী বাবুল সুপ্রিয়।

২৫ বৈশাখের সকালে বাবুল তাঁর ফেসবুকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে বাবুল তাঁর একটি পুরনো অ্যালবামের কথা মনে করিয়ে দিয়েছেন। নাম ‘ মনে রবে’। তিনি তার ইউটিউব লিঙ্ক আর ছবি দিয়ে লিখেছেন, “অলকা ইয়াগনিকের ও আমার গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘মনে রবে’ আজকের দিনে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার রবীন্দ্রসঙ্গীত অ্যালবামের সঙ্গীতায়োজন (arrangement) আমি নিজেই করি। আমি arrenger নই, কিন্তু ভালো লাগে গানগুলি সাজাতে।”

অর্থাৎ গায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্টভাবে যে বিষয়টি সামনে আনতে চেয়েছেন, তা হল আলকা ইয়াগনিকের সঙ্গে গাওয়া এই অ্যালবামের সঙ্গীতায়োজন তাঁর করা। তিনি এই কাজ করেন না। কিন্তু করতে ভালো লাগে। ঠিক তার ঘন্টা দু’বাদে তুহিনা বসু সেন জনৈকা একটি পাল্টা ফেসবুক পোস্ট করেন। সেখানে তিনি জানাচ্ছেন, বাবুল আর অলকার এই অ্যালবামটি প্রকাশিত হয় ২০১৬ সালের ২১ জুলাই। ‘মনে রবে’র গানগুলো তাঁর নিজের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করা অর্থাৎ গানগুলোর সঙ্গীতায়োজন তিনি নিজেই করেছেন। আপনারা ইউটিউব-এর ডেসক্রিপশন বক্সে গিয়ে বা কারুর কাছে ইনলে কার্ড থাকলে দেখে নিন অ্যারেঞ্জার হিসেবে কার নাম রয়েছে! দেখবেন লেখা আছে অতনু সেন। ইনি ব্যক্তিজীবনে আমার হাজব্যান্ড আর সংগীতজীবনে বাপী নামেই বেশি পরিচিত। আমার প্রশ্ন হল, আজ রবীন্দ্রজয়ন্তীর দিন এই ধরণের ভুল তথ্য পরিবেশনের কি খুব দরকার ছিল? আশা অডিও এবং এই অ্যালবামের মূল নেপথ্য কান্ডারী মৌহুয়াদি (লাহিড়ী) অকালপ্রয়াত। আর দিব্যেন্দুদাকে এসব ব্যাপারে বিব্রত করা উচিত নয়।

তুহিনা বসু সেনের এই অভিযোগ দেখার পরে আমরা ইউটিউব এবং সিডির ইনলে দেখি। সেখানে পরিষ্কারভাবেই সংগীত পরিচালক হিসাবে অতনু সেনের নাম রয়েছে। প্রশ্ন, তাহলে কেন কেন্দ্রীয় মন্ত্রী ২৫শে বৈশাখের এই পুণ্যদিনে ভুল ও অতিরঞ্জিত তথ্য পেশ করলেন? নিজের কৃতিত্ব একটু বাড়ানোর জন্য আর একজনের কৃতিত্বকে খাটো করেছেন? এর সঠিক জবাব দিতে পারবেন বাবুল নিজেই। তুহিনা যদি ভুল বা অসত্য কথা বলেন, তাহলে বাবুল প্রকাশ্যে কেন তার বিরোধিতা করছেন না? তথ্য প্রমাণ দিয়ে তাঁকে নস্যাৎ করুন। আর যদি তুহিনা যথার্থ হন, তাহলে সে বড়ো লজ্জার হবে। মন্ত্রীর সততা সেক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে। মাননীয় ট্যুইট-প্রিয় মন্ত্রী সোশ্যাল মিডিয়াতেই তার জবাব দেবেন আশা করা যায়।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...